নাসিক নির্বাচন: মেয়র পদে আওয়ামী লীগের প্রস্তাবিত নাম কেন্দ্রে জমা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ১৯:৩৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৯:৩৩

নাসিক নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাবিত নামের তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দফতর সম্পাদকের কাছে ওই তালিকা জমা দেওয়া হয়। নারারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাবনা করা হয়। এছাড়া তিনজনের নাম দেওয়ার বিধান থাকায় পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের নামও প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে ওই প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি খোকন সাহা।

তিনি জানান, দলের প্রস্তাবনাটি জমা দেওয়া হয়েছে। ওই সময়ে আনোয়ার হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

/বিটি/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম