বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

নাটোর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৬, ০৫:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ০৫:১৮

ভ্রাম্যমাণ আদালত নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ের অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ে না করেই যাত্রীসহ বর পলায়নের ঘটনা ঘটেছে। আর বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের রওশনগিরি পাড়ায় এ ঘটনা ঘটে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম জানান, ‘আমরা জানতে পারি শুক্রবার বিকেলে রওশনগিরি পাড়া গ্রামের এক কৃষক তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করেছেন। রাজশাহী জেলার সারদা গ্রামের এক ছেলের সঙ্গে ওই বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে পুলিশ ফোর্সসহ কনের বাবার বাড়িতে আসি। কিন্তু খবর পেয়ে যাত্রীসহ বর পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক সপ্তাহের কারাভোগের আদেশ দেওয়া হয়। মেয়ের বাবা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন।’

তিনি আরও বলেন, ‘এ সময় কনের মা-বাবা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম