দশ টাকার চালে অনিয়ম

দিনাজপুরে ১১ হাজার কার্ড বাতিল, তিনটি মামলা

দিনাজপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ১৯:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৯:৪৬

দিনাজপুর দশ টাকা কেজি দরের চালের অনিয়মের অভিযোগে দিনাজপুরের ১৩টি উপজেলায় অনিয়মের কারণে ১১ হাজার ৩৩২টি কার্ড বাতিল করা হয়েছে। এসব ঘটনায় ৩টি মামলা দায়ের ও ৫ জন ডিলার পরিবর্তন করা হয়েছে।

দিনাজপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের কার্যক্রম ৭ নভেম্বর শুরু হয়। জেলার ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়নে ১ লাখ ৩৬ হাজার ২৮৮ জন হতদরিদ্র পরিবারকে তালিকাভুক্ত করা হয়। তাদের  ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়ার কথা। তালিকাভুক্তির সময় অনিয়ম ও দুর্নীতি করে স্বচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় দেওয়া হলে তা নিয়ে ব্যাপক অভিযোগ উঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় রবিবার পর্যন্ত ১১ হাজার ৩৩২টি কার্ড বাতিল করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘জেলার ১৩টি উপজেলায় চাল বিক্রির জন্য ২৩৪ জন ডিলার নিয়োগ করা হয়। এর মধ্যে দুর্নীতির অভিযোগে ৫ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। যাদের মধ্যে নবাবগঞ্জ উপজেলায় ২ জন এবং খানাসামা, বীরগঞ্জ ও বিরলে ১ জন করে ডিলার রয়েছেন।’

এছাড়ও অনিয়ম করায় ডিলারসহ ৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা মামলা ৩টি তদন্ত করছেন বলেও তিনি জানান।

জানা গেছে, দিনাজপুর জেলায় চাল বিক্রির জন্য ৫ মাসে বরাদ্দ দেওয়া হয়েছে ২১ হাজার মেট্রিক টন। এর মধ্যে রবিবার পর্যন্ত চাল বিক্রি হয়েছে ১০ হাজার ৬৩৯ মেট্রিক টন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক