দৌলতপুরে গম আত্মসাৎ মামলায় চেয়ারম্যান জেলে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ০৩:৩০আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০৩:৩০

মানিকগঞ্জ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রকল্পের (কাবিখা) গম আত্মসাৎ মামলায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেনকে জেল হাজতে পাঠিয়েছেন মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালত। ১৪ বছর আগে মাটি ভরাট না করে ২০ টন আত্মসাৎ করেন তিনি।

জামিনে থাকা চেয়ারম্যান বেলায়েত হোসেন মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসেন। পরে দুর্নীতি দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান কাস্টরি ওয়ারেন্ট বলে তাকে জেল হাজতে পাঠান। আগামী ২৮ নভেম্বর এই মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সনে বেলায়েত হোসেন জিয়নপুর ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডে সদস্য ছিলেন। ওই সময় আমতলী বাজারের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রকল্পের আওতায় মাটি ভরাটের জন্য ২০ টন গম বরাদ্দ হয়। প্রকল্পের সভাপতি করা হয় বেলায়েত হোসেনকে আর সাধারণ সম্পাদক করা হয় একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কুদ্দুসকে। কাজ না করে ভুয়া মাস্টার রোল ও সাধারণ সম্পাদকের সই জাল করার অভিযোগ এনে আব্দুল কুদ্দুস দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের বিষয়ে তদন্ত করে দুদক ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা হওয়ার পর বেলায়েত হোসেন আদালত থেকে জামিন নিয়ে ইউপি সদস্য থেকে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের