আজ তারেক রহমানকে বড় প্রয়োজন: নজরুল ইসলাম খান

বগুড়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ০৪:০৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০৪:০৫

নজরুল ইসলাম খান বর্তমানে দেশের এ ক্রান্তিকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান  তারেক রহমানের মতো দেশপ্রেমিক নেতার বড়ই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘তারেক রহমান ও তার পরিবার দেশের জন্য শুধু দিয়েই গেছেন, কিছুই নেননি। প্রতিদানে তাকে জেল, জুলুম, মিথ্যা মামলায় হয়রানি এমনকি বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে আওয়ামী লীগ সরকার।’

মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির আয়োজনে শহরের টিএমএসএস মিলনায়তনে তারেক রহমানের ৫২তম জন্মদিন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকার প্রথমে তার বিরুদ্ধে অপপ্রচার, এরপর তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি দেশবাসীর দোয়া ও ভালোবাসার কারণে বেঁচে আছেন।’

তিনি আরও বলেন, ‘সরকার তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে, যা গণতন্ত্র পরিপন্থি। তাই আগামী দিনে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে। তারেক রহমান দেশে ফিরলে আবারও তিনি দেশ গড়ার কাজ করবেন।’

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নাজমুল হুদা পপনের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, পৌর মেয়র একেএম মাহবুবুর রহমান, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম, লাভলী রহমান, মোস্তফা আলী মুকুল, আহসানুল তৈয়ব জাকির, ডা. শাজাহান আলী, আব্দুর রহমান, মতিয়ার রহমান মতি, তৌহিদুল আলম মামুন, পরিমল দাস, আবুল বাশার, মেহেদী হাসান হিমু, ফারুকুল ইসলাম ফারুক, ডা. আজফারুল হাবীব রোজ, হুমায়ন কবির গেদা, আব্দুল গফুর দারা, আবদুর রউফ, এডাব্লিউএম মাসুদ, ইঞ্জি. হেলাল, রোস্তম আলী প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম