বগুড়ায় বিএনপির সাবেক নারী এমপি জ্যোতির বিরুদ্ধে দুদকের চার্জশিট

বগুড়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ০৮:৫০আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০৮:৫৩

দুর্নীতি দমন কমিশন (দুদক)

বগুড়ার সংরক্ষিত আসনের সাবেক এমপি ও জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির বিরুদ্ধে দুদক চার্জশিট দিয়েছে। ৮১ লক্ষাধিক টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ায় তদন্তকারী কর্মকর্তা দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল হক মঙ্গলবার দুপুরে আদালতে এ চার্জশিট দাখিল করেন।

দুদক সূত্র জানায়, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার প্রফেসর আবদুর রউফের স্ত্রী, সংরক্ষিত আসনের সাবেক এমপি ও জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নূর আফরোজ বেগম জ্যোতি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ গত ২০১৪ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। দুদকের উপ-পরিচালক আনোয়ারুল হক তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হবার পর তদন্ত করেন। তদন্তকারী কর্মকর্তা জানান, নূর আফরোজ বেগম জ্যোতি ২৮ লাখ ১৭ হাজার ১৮৪ টাকার সম্পদের কথা গোপন করে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রদান এবং ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করেছেন। এ ব্যাপারে মঙ্গলবার আদালতে তার (জ্যোতি) বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ২০০৪এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।

সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, চার্জশিটের (নং-১২১৬) কপি পাওয়া গেছে।

এ ব্যাপারে নূর আফরোজ বেগম জ্যোতি জানান, এক প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে এ সব মিথ্য তথ্য দিয়ে দুদকে মামলা করাতে সহযোগিতা করেছেন। তিনি এ মামলা আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম