বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নকে বাল্যবিয়ে ও ভিক্ষকমুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে এ ঘোষণা দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, এলজিএসপি-২ প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলেটর শ্যমল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শসসের আলী, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বারুইপাড়া ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন মোড়ল প্রমুখ।
/এসএনএইচ/








