পা দিয়ে লিখে পিইসি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী মুরসালিন

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২৩ নভেম্বর ২০১৬, ১৯:১৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৯:১৮

পরীক্ষা দিচ্ছে মুরসালিন কুষ্টিয়ার দৌলতপুরে দুই হাত না থাকায় পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিচ্ছে প্রতিবন্ধী মুরসালিন। উপজেলার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সে পরীক্ষা দিচ্ছে। সে উপজেলার দৌলতখালী বড়ভুইপাড়া ব্র্যাক স্কুলের শিক্ষার্থী ও চোহর্দিপাড়া গ্রামের দিনমজুর মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে মুরসালিন বড় ও শারীরিক প্রতিবন্ধী। তার দুই হাত না থাকায় কোন সরকারি বিদ্যালয়ে পড়াতে সাহস পাননি তার পিতা-মাতা। তবে ছেলের পড়ালেখার আগ্রহ দেখে ৫ বছর আগে বাড়ি সংলগ্ন ব্র্যাক স্কুলেই তাকে ভর্তি করে দেন।

ব্র্যাক স্কুলের শিক্ষিকা পাপিয়া খাতুন জানান, ‘মুরসালিনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে তার স্কুলে ভর্তি করা হয়েছিল। তার স্মরণশক্তি ভালো এবং লেখাপড়ার বেশ মনোযোগী।’

মুরসালিনের মা হিরা খাতুন বলেন, ‘গর্ভ থেকেই দুই হাত বিহীন অবস্থায় তার জন্ম হয়। প্রতিবন্ধী ছেলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ায় মা হিসেবে আমি খুব খুশি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী