খাস জমি পেলো শিশু রাকিবের পরিবার

খুলনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ২২:৩৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ২২:৩৪

খুলনা খুলনায় পায়ুপথে হাওয়া প্রবেশ করানোয় মর্মান্তিক মৃত্যুর শিকার শিশু রাকিবের পরিবারকে ১৫ শতক খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনর মো. আবদুস সামাদ রাকিবের পিতা নূর আলম এবং মাতা শাহনাজ পারভীন’র হাতে এ জমির দলিল তুলে দেন।

এ সময় খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. কামরুজ্জামান এবং বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল উপস্থিত ছিলেন।

খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরাদ্দকৃত জমিটি খুলনার বটিয়াঘাটা উপজেলা সংলগ্ন ২ নম্বর রাজবাঁধ মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৩৬৮৯ নম্বর দাগে অবস্থিত।’

উল্লেখ্য, গত বছরের ২ আগষ্ট বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা সংলগ্ন শরীফ মটরস নামক একটি মোটর সাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে বায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে পেটে হাওয়া দিয়ে শিশু রাকিবকে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৩ আগষ্ট নিহত রাকিবের পিতা নূরুল আলম বাদী হয়ে গ্যারেজ মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু খাঁনকে আসামি করে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ইতোমধ্যেই দেওয়া মামলার রায়ে গ্যারেজ মালিক ওমর শরীফ ও সহযোগী মিন্টু খাঁনকে ফাঁসির দণ্ড দিয়েছেন। তবে খালাস দেওয়া হয় শরীফের মা বিউটি বেগমকে।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম