আমতলীতে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

বরগুনা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ০৯:৩৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৯:৩৯

আমতলী থেকে উদ্ধার করা অস্ত্র বরগুনার আমতলীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আব্দুল জব্বার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতের দিকে গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডাকাতরা কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আল আমিনের বাড়ি থেকে ডাকাত সর্দার আব্দুল জব্বারকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতো অস্ত্র উদ্ধার করতে গেলে ডাকাত সদস্যরা আব্দুল জব্বারকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করে। এ সময় সহযোগীদের গুলিতে ডাকাত আব্দুল জব্বার নিহত হয়।’

তিনি আরও বলেন, ‘নিহত ডাকাত আব্দুল জব্বারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম