জেলা পরিষদ নির্বাচন: মাগুরায় নৌকার মনোনয়ন প্রার্থীরা লবিংয়ে ব্যস্ত

মাগুরা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ০৯:৫০আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৯:৫০

মাগুরা মাগুরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেতে লবিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থী প্রত্যাশীরা।আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা আওয়ামী লীগের মনোনয়ন পেতে কেন্দ্রের মনোনয়ন বোর্ডের দিকে তাকিয়ে আছেন। ইতোমধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী কয়েকজন ঢাকায় ব্যস্ত সময় পার করছেন। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে চেয়রম্যান পদে মনোনয়নের জন্য চেষ্টা করছেন প্রায় দশজন নেতা।

জেলা পরিষদ নির্বাচনে ১ জন চেয়ারম্যান ১৫ জন সদস্য ও সংরক্ষিত ৫ জন সদসসহ মোট ২১ জন নির্বাচিত হবেন। মাগুরাতে ক্ষমতাসীন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও বিএনপি ও জাতীয় পার্টির কেউ এ নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই একমাত্র আওয়ামী লীগ নেতাদের তৎপরতায়ই লক্ষ্য করা যাচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মিটিংয়ে একাধিক দলীয় মনোনয়ন প্রত্যাশীর নাম আসে। তবে এ ব্যাপারে জেলা কমিটিতে কোনও সিদ্ধান্ত হয়নি। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে মাগুরা জেলা আওয়ামী লীগ তাকে সঙ্গে নিয়ে কাজ করবে।’

জেলা বিএনপির আহায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচনে বিএনপির কেউ অংশ নেবে না।’

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে এ নির্বাচনে প্রার্থী না দেওয়ার নির্দেশনা রয়েছে। তাই নির্বাচন নিয়ে আমাদেও কোনও আগ্রহ নেই।’

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ১টি পৌরসভা ৪টি উপজেলা ও ৩৬ টি ইউনিয়নের ১৯৪ জন ভোটার তাদের ভোটরোধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে মাগুরার একমাত্র পৌর সভায় রয়েছেন ১৩ জন, প্রতিটি ইউনিয়ন পরিষদের ১৩ জন ও উপজেলা পরিষদ থেকে ৩ জন ভোটার।

জেলা পরিষদের চেয়ার‌্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে যারা গোপনে কিংবা প্রকাশ্যে কেন্দ্রের সঙ্গে লবিং করছেন তাদের মধ্যে বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সহ-সভাপতি গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক পংকজ সাহা।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের