গোপালগঞ্জে এক ব্যক্তির রগ কেটে চোখ তুলে নিয়েছে প্রতিপক্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১১:৩৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১১:৩৯

গোপালগঞ্জ গোপালগঞ্জে চুন্নু মুন্সী (৪৭) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দুই চোখ তুলে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা বাজার খেয়াঘাটে এ ঘটনা ঘটেছে।

মুমূর্ষু অবস্থায় চুন্নু মুন্সীকে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে বুধবার ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।

বামনডাঙ্গা গ্রামের হাবিব ও ডালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বামনডাঙ্গা গ্রামে ২০০৭ সাল থেকে ওয়াসিম, সারেজান ও শিশু কন্যা ডালিয়া হত্যাকাণ্ড নিয়ে এলাকায় গ্রুপিং ও  মামলা চলে আসছিল । এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিপক্ষ আওলাদ শেখ, জিমফু ও তাদের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে চুন্নু মুন্সীকে বাড়ি থেকে ডেকে বামনডাঙ্গা খেয়াঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। পরে তার দু’চোখ তুলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চুন্নু মুন্সীকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ওই রাতে তাকে ফরিদপুর মেডিক্যঅল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আরও অবনতি হলে বুধবার ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।’

তারা আরও বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনও সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পারবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাত-পায়ের রগ কাটা ও চোখ তুলে নেওয়ায় চুন্নু মুন্সিকে আমাদের আসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে আমরা ফরিদপুর পাঠিয়ে দেই। তার অবস্থা সংকটাপন্ন।

মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট নৌ-পুলিশ ফাড়িঁর আইসি জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রাম্য গ্রুপিং ও পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা মোকাবিলা করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম