বৃহত্তর চট্টগ্রামে মঙ্গলবার পরিবহন ধর্মঘটের ডাক

চট্টগ্রাম ব্যুরো
২৭ নভেম্বর ২০১৬, ১৩:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৩:২৬

ধর্মঘট

৯ দফা দাবিতে আগামী মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর চট্টগ্রাম শাখা এ ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

পুলিশের হয়রানি বন্ধ, বাস টার্মিনাল স্থাপন ও বিআরটিসি কর্তৃপক্ষের দুর্নীতি বন্ধসহ ৯ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেদ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

লিখিত বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর চট্টগ্রাম শাখার সভাপতি মো. মুসা বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রামের সব রুটে এ ধর্মঘট চলবে। যদি এই সময়ের মধ্যে ৯ দফা দাবি মানা না হয় তাহলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।  

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চট্টগ্রামের শাহ আমানত সেতুর দু’পাশে প্রতিদিন কাগজপত্র দেখা, অতিরিক্ত ওজন বহন, দ্রুত গাড়ি চালনা, গাড়ি থামানোর স্থান নয় ইত্যাদির নামে পুলিশ গাড়ির চালক ও শ্রমিকদের হয়রানি করছে। এছাড়াও ইচ্ছে করেই পরিবহন নেতাদের বিভিন্ন মামলায় ফাঁসাচ্ছে পুলিশ।

মহানগরীতে অবৈধ বলে বিবেচিত ৪ হাজার সিএনজিচালিত অটোরিকশাকে বৈধ করারও দাবি জানান তিনি।

এছাড়াও গাড়ির মালিকদের বেঁধে দেওয়া দৈনিক গাড়ি জমা বাতিলের দাবিও করেন তিনি। চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিআরটিসির লিখিত পরীক্ষা নেওয়ার পদ্ধতিও বাতিল করার দাবি জানিয়েছেন মো. মুসা। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আন্দোলন কমিটির সভাপতি হাজি আব্দুস সবুর, সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি হাজি রুহুল আমিন, শ্রমিক নেতা রবিউল মওলা, আলী আহমেদ, হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম