শেরপুরে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাবেক মেয়রের মনোনয়নপত্র দাখিল

শেরপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১৮:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৮:৫২

জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান।
৩০ নভেম্বর বুধবার দুপুরে আওয়ামী লীগের একাধিক নেতা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক ডা. এএম পারভেজ রহিমের কাছে মনোনয়পত্র দাখিল করেন তিনি।
এসময় সদর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুবুর রহমান মুনির চৌধুরী, নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা মোখলেছুর রহমান রিপন, ঝিনাইগাতি উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশাসহ জেলার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা পরিষদের চেয়ারম্যান পদে শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদ মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেয়া হয়েছে জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান