টেকনাফে প্রায় ৭ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১১:৫৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১১:৫৫

ইয়াবা কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফের সাইড়ন খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এই ইয়াবা চালানের বাজারমূল্য ৬ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

শনিবার (৩ ডিসেম্বর) কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমানের নেতৃত্ব একটি দল টেকনাফ স্থলবন্দরের উত্তরে সাইড়ন খাল এলাকায় অভিযান চালায়। তারা কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করে। লোকগুলো জঙ্গলের ভেতর পালিয়ে যাওয়ার সময় দুটি প্যাকেট ফেলে যায়। এই দুই প্যাকেট থেকে এক লাখ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা যায়নি।

ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হবে বলেও জানিয়েছে কোস্টগার্ড।

আরও পড়ুন- 

কর্মীরা বরখাস্ত, কর্মকর্তারা বহাল তবিয়তে!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম