নৌকা পেয়ে প্রধানমন্ত্রীকে আইভীর কৃতজ্ঞতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১১:৪৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১১:৫১

নাসিক নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার বেলা ১১ টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে নৌকা প্রতীক গ্রহণ করেছেন আইভী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। প্রতীক গ্রহণের পর আইভী সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের প্রতীক নৌকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এসময় তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের আপামর জনতার হৃদয়ের স্পন্দন বুঝেই প্রধানমন্ত্রী আমাকে নৌকা উপহার দিয়েছেন। আমি নারায়ণঞ্জবাসীর প্রতি আস্থা রাখতে চাই।’

তিনি বলেন, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জবাসী সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে রায় দেবেন বলে আশা করছি। আমার এবারের স্লোগান হলো, ‘নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়’।

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম