বিকালে আটক, রাতে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

সাভার প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৩২

বন্দুকযুদ্ধ

ধামরাইয়ে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আবু হানিফ (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোররাতে ধামরাই সানোরা ঝাউবাধা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে বন্দুকযুদ্ধ হওয়ার আগে রবিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

আবু হানিফের বাড়ি কামরাঙ্গীচর এলাকার বালুয়া গ্রামে।

পুলিশ জানায়, ডাকাত দলের সদস্য আবু হানিফকে গ্রেফতারের পর সোমবার ভোরে তাকে নিয়ে ঝাউবাধা গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পাল্টা গুলি ছুড়লে আবু হানিফ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দীপক কুমার শাহা বলেন, নিহতের লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নামে সাভার, ধামরাই, আশুলিয়ার, কেরানীগঞ্জ ও কমরাঙ্গীরচরসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম