সাখাওয়াতের প্রচারণায় কোমর বেঁধে নামছে ২০ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে বিশাল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভোটারদের কাছে খানিকটা অপরিচিত হলেও সেই ঘাটতি পোষাতে তার পক্ষে কোমর বেঁধে নামছে ২০ দলীয় জোট। এ লক্ষ্যে প্রচারণার জন্য তিনটি দল গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে দলগুলো গঠন করা হয়।
ওই বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জোটবদ্ধভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে এ তথ্য জানান। এ সময় জোটভুক্ত দলগুলোর মহাসচিবরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, এই তিন কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার এবং সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়াকে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেনকে সমর্থন দিয়ে এ তিন কমিটি গণসংযোগে অংশ নেবেন।
তিনি বলেন, নাসিক নির্বাচন নিয়ে আমরা ইতিবাচক। আশাকরি নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসি তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ২০ দলীয় জোটের প্রার্থী বিজয়ী হবে।
খালেদা জিয়ার প্রস্তবনা নিয়ে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশাপ্রকাশ করেন, নির্বাচন কমিশন শক্তিশালীকরণে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তিনি এতে সফল হবেন।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম