মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৬, ০৩:০৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ০৪:১০

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায় প্রতিপক্ষের  হামলায় দু’জন ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন  এবং অপর একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে কোর্টগাঁও এর লিচুতলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. জাহিদ (২৬) ও মো. রাজিবকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং  ছুরিকাঘাতে আহত মো. অনিক (২৫)কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মো. অনিক জানান, সন্ধ্যার পর শাহ জালাল মিজি নামে প্রতিপক্ষের এক ব্যক্তি তাকে ফোন করে লিচুতলায় ডেকে নিয়ে যান। তিনি সহ জাহিদ, রাজীব ও আরও কয়েকজন  সঙ্গে দেখা করতে গেলে শাহ জালাল ও তার সহযোগী মানিক  অস্ত্র দিয়ে তাদের গুলি করেন এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
অনিক আরও জানান, ‘জাহিদের পিঠে ও রাজীবের হাতে গুলি লেগেছে এবং আমার হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা শৈবাল বসাক জানান, ‘গুলিবিদ্ধ আহতদের ঢাকায় রেফার করা হয়েছে এবং অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী জানান, ‘ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এপিএইচ/
আরও পড়ুন: 
প্রধানমন্ত্রীর ভারত সফর: দর কষাকষি তিস্তা নিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম