দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আহতদের একজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৬, ১২:২৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১২:২৭

দিনাজপুর দিনাজপুরের রাণীগঞ্জে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে আহত চার জনের মধ্যে গোলজার হোসেন (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দিনাজপুরের সদর উপজেলার ফাজিলপুর এলাকার খোকা মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

জানা গেছে, আহত অপর তিন জনকে দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- দিনাজপুরের সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ফাজিলপুর এলাকার রোস্তম আলীর ছেলে গেদা ও একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম। তাদের প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ গরম পানিতে ঝলসে গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রানীগঞ্জ বাজারের তৌহিদুল ইসলামের ওই হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে চারজন শ্রমিক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গোলজার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক