মুক্তিযুদ্ধে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের ২৪ জন শহীদের স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিফলক। আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটি তেওতা গ্রামে ওই স্মৃতিফলকের উদ্বোধন করেছে।
স্মৃতিফলক উদ্বোধনকালে বিজয় মেলা কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কমিটির সদস্য সচিব ও সিপিবি নেতা আজাহারুল ইসলাম আরজু, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফলকটি উদ্বোধনের সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। পরে ওই ফলক উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
/টিআর/








