গোপালগঞ্জে বাস-নছিমন সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৬, ০১:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ০১:২৪

দুর্ঘটনা গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নির্মাণ শ্রমিক নিহত এবং আপর দুজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার তাড়াশি বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের সৌর উদ্দিন হওলাদারের ছেলে ইমরান হোসেন হাওলাদার (২৮) ও একই গ্রামের রজ্জব আলী হালাদারের ছেলে জাকির হোসেন হাওলাদার ওরফে হেলাল (৪৫)।

মারাত্মক আহত নজির গাজী (৩৫) ও সোহবার মিয়াকে (৫০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, ‘কোটালীপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী মুন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী লোকালবাস ও বিপরীত দিক থেকে আসা নির্মাণ শ্রমিকবাহী একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নির্মাণ শ্রমিক নিহত হয়। নছিমনে থাকা অপর দুইজন নির্মাণ শ্রমিক মারাত্মক আহত হয়।

তিনি আরও বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে কোটালীপাড়া থানায় আনা হয়েছে। আহত ও নিহতদের বাড়ি কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামে। তারা ছাদ ঢালাইয়ের কাজ শেষে মিক্সার মেসিন নছিমনে নিয়ে কোটালীপাড়া আসছিলেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম