নাসিক নির্বাচনে বাঘ থাবা দেবে না: গয়েশ্বর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৬, ০৩:৪৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ০৪:১১

গয়েশ্বর চন্দ্র রায় আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ‘বাঘ’ থাবা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নাসিক নির্বাচনের সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার রাতে শহরের মাসদাইরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বাসায় নির্বাচন উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২২ তারিখের নির্বাচনে আপনাদের কাউকেই বাঘ থাবা দেবে না। তাই বলে বিড়ালের খামচিতে ভয় পাবেন না। আমরা নির্বাচনে কমপক্ষে ৬০ থেকে ৭০ হাজার ভোটে জিতবো। ইতোমধ্যে সে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরেছে এবং সর্বত্র গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আমাদের ফলাফল ঠিক করে বুঝে নিয়ে আসতে হবে।’

জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারের উদ্দেশ্যে তিনি বলেন, ’২২ ডিসেম্বর পর্যন্ত যেহেতু আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনাকে নারায়ণগঞ্জ থাকতে বলেছেন সেহেতু আপনি আপাতত টিভি টক শো ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলা থেকে কিছুটা বিরত থাকেন। আর আপনাদের তথা তৈমূর আলম খন্দকার, আবুল কালাম (সাবেক এমপি) ও গিয়াসউদ্দিনকে (সাবেক এমপি) আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন নির্বাচন করতে। কিন্তু আপনারা কেউ করতে চাননি বিধায় সাখাওয়াতকে প্রার্থী করা হয়েছে। এটা ওনার দোষের কিছু না। তাই আপনাদের ধানের শীষকে জয়ী করাতে কাজ করতে হবে। মনে রাখতে হবে এ কাজের ওপর নির্ভর করছে আপনাদের ভবিষ্যৎ রাজনীতি।’

সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মীর নাছিরউদ্দিন, মিজানুর রহমান মিনু, খাইরুল কবির খোকন, কামরুজ্জামান রতন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান, সহ-সভাপতি শাহ আলম, সাবেক এমপি আবুল কালাম ও গিয়াসউদ্দিন, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি এটিএম কামাল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, যুগ্ম আহ্বায়ক আকরাম প্রধান, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি, মহানগরের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রশো, শাহেদ আহমেদ প্রমুখ।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক