চট্টগ্রামে পৌঁছেছে দুটি সাবমেরিন

আনোয়ার হোসেন, চট্টগ্রাম
২৩ ডিসেম্বর ২০১৬, ০৮:৩৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ০৮:৪১

০৩৫ জি ক্লাস সাবমেরিন
নৌবাহিনীর জন্য কেনা দুটি সাবমেরিন চীন থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে সাবমেরিন দুটো বন্দরের জেটিতে এসে পৌঁছায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) গোলাম সারওয়ার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চীনে তৈরি সাবমেরিন দুটি বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) এক নম্বর জেটিতে এসে পৌঁছায়।
এর আগে গত ১৪ নভেম্বর চীন থেকে কেনা প্রথম সাবমেরিনটি বাংলাদেশে এসে পৌঁছায়।নৌবাহিনীকে যুগোপযোগী করা এবং বঙ্গোপসাগরের বিস্তৃত সাগর এলাকা নিরবচ্ছিন্ন ভাবে পাহারা দেওয়ার জন্য সরকারের অনুমোদনে এসব সাবমেরিন চীন থেকে তৈরি করে আনা হয়েছে।   
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৪ নভেম্বর চীনের লিয়োনিং প্রদেশের দালিয়ান শহরের লিয়াও নান শিপইয়ার্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবমেরিনগুলো গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজিমুদ্দিন আহমেদ।  
আইএসপিআর এর মুখপাত্র সৈয়দা তাপসী রাবেয়া স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৫ জি ধরনের সাবমেরিনগুলো আগামী বছরের শুরুতে নৌবহরে যুক্ত হবে। এদুটি সাবমেরিনের নাম রাখা হয়েছে ‘বিএনএস নবযাত্রা’ ও ‘বিএনএস জয়যাত্রা’।  
এ দুটো সাবমেরিন নির্মাণে সরকারের ২০৩ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত ০৩৫ জি ধরনের এই সারমেরিনকে চীনে ‘মিং ক্লাস’ সাবমেরিন বলা হয়। এগুলো ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন।অত্যাধুনিক এই ঘরানার সাবমেরিন এ পর্যন্ত মাত্র ১২টি নির্মাণ করা হয়েছে। ১৯৯০ থেকে ৯৯ সালের মধ্যে এসব সাবমেরিন কমিশন করা হয়। প্রচলিত সাবমেরিনের চেয়ে শব্দ দূষণ কমিয়ে আনা, অস্র্ , সেন্সর ও নাবিকদের স্বাচ্ছন্দ্যের বিভিন্ন দিকের উন্নয়ন করা হয়েছে এসব সাবমেরিনে।    
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম