সহপাঠীদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৬, ২৩:২৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ২৩:৩০

সহপাঠীদের ছুরিকাঘাতে নিহত তন্ময়

অভ্যন্তরীণ কোন্দলের জেরে সহপাঠী বন্ধুদের ছুরিকাঘাতে খুন হয়েছে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক আহমেদ তন্ময়। রাত সাড়ে ৭টার দিকে এই খুনের ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার আল আমিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তন্ময় শহরের নওমহল গরুর খোঁয়াড় এলাকার ফরিদ আহমেদের পুত্র। গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলায়।
সহকারী পুলিশ সুপার আল আমিন বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার সকালে নিজেদের ভেতর কোন্দলের জের ধরে তন্ময়দের সঙ্গে অপর এক গ্রুপের ঝগড়া হয়। এর জেরে সন্ধ্যায় শহরের নতুন বাজার মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার সামনের ফাঁকা মাঠে অপর গ্রুপের একজনের ছুরিকাঘাতে তন্ময় গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, আহত অবস্থায় তন্ময়কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তন্ময় মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সহপাঠী বন্ধুদের সঙ্গে কথা বলে। প্রকৃত খুনিকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম