বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শের আ.লীগ নেই: পংকজ ভট্টাচার্য

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৬, ০১:১৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ০১:১৮

 

ঐক্য ন্যাপের জেলা সম্মেলনে অতিথিরা বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ নেই। তারা আজ মোস্তাকের আওয়ামী লীগের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্রাচার্য।

শুক্রবার বিকেলে বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত ঐক্য ন্যাপের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘১৯৭১ সালে পরাজিত জামায়াত-শিবির চক্র যেমন বিএনপির মধ্যে জায়গা করে নিয়েছে, তেমনি আওয়ামী লীগকে আবরুদ্ব করে রেখেছে শোস্তাকের আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে পুলিশের সিপাহী নিয়োগে সাত লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে। তারা চাকরিতে গিয়ে জনগণের সেবা করবে নাকি ডাকাতি করবে।’

ঐক্য ন্যাপের সভাপতি বলেন, ‘দেশে প্রবৃদ্বি,সমৃদ্ধিসহ গড় আয়ু বেড়েছে। তবে গরীব মানুষ, কৃষক ও শ্রমিকের জীবনযাত্রার মান বাড়েনি। দেশে শিল্পায়নের নামে আদিবাসীদের জমি দখল করে নেওয়া হচ্ছে। যার বড় প্রমাণ নাসিরনগরে হিন্দুরের বাড়ি ও মন্দিরে হামলা ও লুটপাট।’

তিনি আরও বলেন, ‘দেশে শিক্ষার হার বেড়েছে তবে বাড়েনি শিক্ষার মান। আজকে দেশে সংখালঘু মানুষের জীবনের কোনও গ্যারান্টি নেই।’

ঐক্য ন্যাপের জেলা সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম সবুর, শামসুল আলম জুলফিকার, জেলা সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, খলিলুর রহমান, নুরুল আমিন প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম