প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ

শরীয়তপুর প্রতিনিধি
০৬ মে ২০২৪, ১৬:৪৫আপডেট : ০৬ মে ২০২৪, ১৬:৪৫

শরীয়তপুরে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়ামকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সোমবার (৫ মে) জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান ওই সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ এর উপ-বিধি ৩ অনুযায়ী, সরকারী কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনও আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করতে অথবা নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগে এই বিধি লঙ্ঘিত হয়েছে মর্মে প্রমাণিত। এমতবস্থায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ অথবা বিভাগীয় শান্তির জন্য সুপারিশ করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা আগামী ৭ মে-এর মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কাছে দাখিল করার জন্য বলা হলো।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করায় এক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আগামী ৭ মে-এর মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ডা. আশ্রাফুল ইসলাম সিয়ামের নেতৃত্বে জেলার ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লার প্রতীক মোটরসাইকেলের পক্ষে গণসংযোগ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল