মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:২৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৩১

সড়ক দুর্ঘটনা মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরাম পরিবহন ও গৌধুলী পরিবহনের দুইটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন। প্রাথমিকভাবে আহত-নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।’

গোলাম মোরশেদ জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী