বড়দিনে সাঁওতাল পল্লীতে চলছে শুধু প্রার্থনা

গাইবান্ধা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৩

 

বড়দিনে সাঁওতাল পল্লীতে চলছে প্রার্থনা ঘরে ভালো খাবার নেই, নেই স্ত্রী ও ছেলে-মেয়ের নতুন কাপড়। বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনের উপস্থিতি নেই। জীবনের নিরাপত্তাহীনতা আর নানা ধরণের শঙ্কায় দিনানিপাত করায় শুধু প্রার্থনার মধ্যে দিয়ে চলছে সাঁওতালদের বড়দিন উদযাপন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুরপাড়ায় খোলা আকাশের নিচে ত্রিপলের (তাবু) নিচে আশ্রয় নিয়েছেন আড়াইশ খিস্ট্রান ধর্মালম্বী সাঁওতালরা। দারিদ্রতার করালগ্রাসে উচ্ছেদ আতঙ্ক ও হুমকির মুখে তাদের নিত্যদিনের জীবন। এ কারণে প্রার্থনা ছাড়া বড়দিন উদযাপনে নেই কোনও আনুষ্ঠানিকতা।

জানা গেছে, বাপ-দাদার ভিটে আখড়ে ধরে থাকতে গিয়ে গত ৬ নভেম্বর হামলার শিকার প্রায় তিনশ খ্রিস্টান ধর্মালম্বী সাঁওতাল পরিবারে বড়দিনের উৎসবের ছোঁয়া লাগেনি। প্রতিবারের মতো বড়দিনের উৎসব নিয়ে সাঁওতাল পল্লীতে আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে নেই কোনও আয়োজন। এসব পরিবার প্রায় দু’মাস ধরে খেয়ে না খেয়ে হুমকি আর অজানা আতঙ্কে নানা কষ্টে দিনানিপাত করছেন।

রবিবার সকালে মাদারপুর ও জয়পুরপাড়ায় গিয়ে দেখা যায়, খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষে এখানে নেই গানের আয়োজন, নাচ-গানসহ বাড়িতে নেই আত্মীয়-স্বজনদের ভিড়।

শুভ বড়দিন উদযাপন উপলক্ষে সকাল ৯টা থেকে মাদারপুর গির্জার পাশে প্যান্ডেলে পাপমুক্তি, মঙ্গল ও করুনা কামনায় শুরু হয় প্রার্থনা। সেখানে নারী-পুরুষ ও শিশুরা প্রার্থনায় অংশ নেয়। শুরুতেই মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের মঙ্গল কামনা করা হয়। এখানে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দিনাজপুর খ্রিস্টিয় ধর্ম প্রদেশের বিপশ রেভা বাস্টয়ান টুডু। 

বড়দিনে সাঁওতাল পল্লীতে চলছে প্রার্থনা ত্রিপলের (তাবু) নিচে আশ্রয় নেওয়া টাটু টুডু বলেন, ‘ভয় আর আতঙ্ক জীবনের নিরাপত্তহীনতায় ভোগার কারণে এবছর বড়দিনের উৎসবের আমেজ নেই সাঁওতাল পল্লীতে। নেই কোনও কেনাকাটা, বিশেষ আয়োজন। তাই শুধু প্রার্থনার মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে বড়দিন।’

বার্নাবাস নামে অপর একজন বলেন, ‘হাতে কাজ নেই, ঘরে খাবার নেই, জীবন নিয়ে আতঙ্ক যেখানে, সেখানে আবার কিসের উৎসব। প্রতিবছর বড়দিনে আনন্দ-ফূর্তি হতো। বাড়িতে মেয়ে-জামাই ও মেহমান আসতো। কিন্তু সেই আনন্দ এবার নেই। সবকিছু ৬ নভেম্বরের হামলায় বিলিন হয়েছে।’

অনতুলি হেমরম বলেন, ‘প্রতিবছর বড়দিনে আমরা আনন্দ-উৎসব করি। পাড়ায় পাড়ায় নানা অনুষ্ঠানের আয়েজন করা হতো। ঘরের ছেলে-মেয়েরা সরাদিন এসব অনুষ্ঠানে অংশ নিতো। কিন্তু ভয় ও আতঙ্কে এবারের বড়দিনে এসব করা সম্ভব হচ্ছেনা।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, ‘মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে বড়দিনের উৎসব যাতে নিবিঘ্নে হয় সেজন্য পুলিশ প্রশাসনের নজরদারি রয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম