বরগুনার সব ভোটকেন্দ্রে সিসিটিভি ও ভিডিও ক্যামেরা

বরগুনা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ০১:৪৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ০১:৫১

সিসিটিভি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার ১৫টি কেন্দ্রের সবগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ও ভিডিও ক্যামেরা। এছাড়াও প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।
পুলিশ সুপার বিজয় বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে দোষীদের দ্রুত শনাক্ত করা যায় তার জন্যই জেলার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে।’ এছাড়াও নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ২৪ ঘণ্টা একটি ভিডিও ক্যামেরা চালু রাখা হবে বলে জানান তিনি।
বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বশিরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৮ ডিসেম্বর বরগুনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী।’
প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনে বরগুনায় চেয়ারম্যান পদে দুই জন, সংরক্ষিত নারী সদস্য আসনে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম