জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত বরিশাল

বরিশাল প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ০২:২০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ০২:২৭

জেলা পরিষদ নির্বাচন জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত বরিশাল বিভাগ। নির্বাচন উপলক্ষে বিভাগের সদর, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালি জেলার কেন্দ্রগুলোতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাঠানো হয়েছে ভোট গ্রহণের উপকরণ। বাড়তি নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি। আর ভোলা জেলাতে সব পদেই প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে এই জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না। আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও নির্বাচন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, বিভাগের ভোলা জেলায় কোনও পদেই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া ঝালকাঠিতেও চেয়ারম্যান পদে ও বেশিরভাগ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদেই একজন করে প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলার একটি সদস্য ও দুইটি সংরক্ষিত নারী সদস্য পদে অনুষ্ঠিত হবে নির্বাচন। সব মিলিয়ে বিভাগের পাঁচটি জেলায় সাধারণ সদস্য পদে প্রার্থীর সংখ্যা ১৮৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪৯ জন। আর চার জেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ১০ জন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আ. হালিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ভোটদানের স্থানে মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না। প্রতিটি জেলায় কেন্দ্র রয়েছে ১৫টি। এসব কেন্দ্রের প্রতিটিতে একজন কর্মকর্তার নেতৃত্বে দুই জন অস্ত্রধারী পুলিশ, দুই জন অস্ত্রধারী আনসার ও নিরস্ত্র ১৫ জন আনসার মিলিয়ে ২০ সদস্যের টিম থাকছে।’
এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম থাকছে বলে জানিয়েছেন বরিশাল পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘বাড়তি নিরাপত্তার জন্য নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।’
আঞ্চলিক নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বরিশাল জেলায় চেয়ারম্যান পদে দুই জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর এই জেলায় মোট ভোটার সংখ্যা ১,২৪১ জন।
বরগুনা জেলায় চেয়ারম্যান পদে দুই জন, সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। জেলার ভোটার সংখ্যা ৬১৫ জন।
পিরোজপুর জেলায় ৩ জন চেয়ারম্যান পদে, ৬৩ জন সাধারণ সদস্য পদে ও ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত নারী সদস্য পদে। এই জেলার মোট ভোটার ৭৩৫ জন।
পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন ও চারটি সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী লড়াই করছেন। এই জেলায় সংরক্ষিত ২নং আসনের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পটুয়াখালীর ভোটার ১,০২৯ জন।
অন্যদিকে, চেয়ারম্যান ও বেশ কয়েকজন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ঝালকাঠি জেলায় নির্বাচন হচ্ছে কেবল সদস্য পদে, ৫নং ওয়ার্ডে। এখানে তিন জন প্রার্থী রয়েছেন। আর দুইটি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। এই জেলার ভোটারের সংখ্যা ৪৫৩ জন।

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম