নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বাচনের জন্য প্রস্তুত মানিকগঞ্জ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ০৬:০৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ০৬:০৬

জেলা পরিষদ নির্বাচন মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সাত উপজেলার ১৫টি ভোটকেন্দ্রে মোতায়েন থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর আটশ সদস্য। এর মধ্যে পুলিশ সদস্য থাকবেন পাঁচ শতাধিক। আরও থাকবে ৩ প্লাটুন বিজিবি ও আনসার। নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও এরই মধ্যে পৌঁছে গেছে ভোটকেন্দ্রগুলোতে। মানিকগঞ্জ জেলা সুপার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ে জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘জেলার সাতটি উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫টি। নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে এসব কেন্দ্রে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। গড়ে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ৫০ জনেরও বেশি।’ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে জানান, ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকেই প্রতিটি উপজেলার প্রিজাইডিং অফিসারের কাছে এসব সরঞ্জাম হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
মুনীর হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী রয়েছেন। এছাড়া ১৫টি ওয়ার্ডে সদস্য পদে ৫৪ জন এবং পাঁচটি ওয়ার্ডে সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ৮শ ৮৮ জন।’
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন (আনারস প্রতীক)। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী (মোবাইল ফোন প্রতীক)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান (প্রজাপতি), বজলুল হক খান (কাপ-পিরিচ) ও কাজী রফিকুল ইসলাম (তালগাছ)।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম