বেনাপোল সীমান্তে ২৮ নারী-পুরুষ ও শিশু আটক

বেনাপোল প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৫০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৫০

বেনাপোল সীমান্তে ২৮ নারী-পুরুষ ও শিশু আটক অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ২৮ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার দুপুরে একটি বাসে করে ভারত থেকে দেশে ফিরছিলেন তারা। তবে এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটক  ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোলের বিজিবি-২৬ এর সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন নারী-পুরুষ ও শিশু ভারত থেকে ফিরে বেনাপোল থেকে (সিলেট-জ-১১-০৬২৭) একটি বাস রিজার্ভ করে নড়াইল ও খুলনা যাচ্ছে। এ সময় বিজিবি’র টহল দলের কমান্ডার হাবিলদার মোহাম্মদ ঔরঙ্গির দল বাসে অভিযান চালিয়ে  বাসটি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে ২৮ জন নারী-পুরুষ ও শিশু আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের