যুক্তরাষ্ট্রে গবেষণার সুযোগ পাবে বশেমুরবিপ্রবি’র শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৬, ০৫:১৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ০৫:২০

চুক্তি বিনিময় করছেন ড. মিজানুর রহমান মিয়া ও বশেমুরবিপ্রবি উপাচার্য যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ভালদোস্টা স্টেট ইউনিভার্সিটির বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ পাবেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। উভয় প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার ও কর্মশালাও আয়োজন করতে পারবে।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে বশেমুরবিপ্রবি ও ভালদোস্টা স্টেট ইউনিভার্সিটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। বশেমুরবিপ্রবি’র উপাচার্যের কার্যালয়ে দ্য বোর্ড অব রিজেন্টস অব দ্য ইউনিভার্সিটি সিস্টেম অব জর্জিয়া ভালদোস্টা ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. মিজানুর রহমান মিয়া ও বশেমুরবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ভালদোস্টা স্টেট ইউনিভার্সিটির বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা গবেষণা, পড়ালেখা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পাবেন। বশেমুরবিপ্রবি’র শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদে যুক্তরাষ্ট্রে গবেষণার সুযোগও পাবেন।
উভয় প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে বিভিন্ন বিষয়ে গবেষণা, সেমিনার এবং ওয়ার্কশপেরও আয়োজন করতে পারবে।
চুক্তি স্বাক্ষরের সময় রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মো. আনিসুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিআর/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম