ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় বন্ধ কুমিল্লা মেডিক্যাল কলেজ খোলার সিদ্ধান্ত

কুমিল্লা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ০১:২৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ০১:৩১

কুমিল্লা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বন্ধ হওয়া কুমিল্লা মেডিক্যাল কলেজ শনিবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মহসিন-উজ-জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৩১ ডিসেম্বর শনিবার থেকে কলেজের ক্লাস চালু এবং হল খুলে দেওয়া হবে।

তিনি আরও জানান, ওইদিন শিক্ষার্থীদের তল্লাশি করে হলে প্রবেশ করতে দেওয়া হবে। দুইটি সামাজিক সংগঠনের আড়ালে শিক্ষার্থীরা রাজনীতিতে জড়িত পড়েছিল, তাই সাময়িকভাবে কলেজ ক্যাম্পাসে সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হল মনিটরিং কমিটিতে ছাত্ররা থেকেও সমস্যার সৃষ্টি করে। তাই সেটি থেকে তাদের সরিয়ে দেওয়া হবে।    

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে বুধবার কুমিল্লা মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত হয়। ওইদিনই কলেজ প্রশাসন কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম