সুন্দরগঞ্জ হাসপাতালে তিন বছরেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

গাইবান্ধা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ০৪:৫৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ০৪:৫৯

গাইবান্ধা জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত অবকাঠামো উদ্ধোধনের তিন বছর অতিবাহিত হলেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম। এতে করে উপজেলার ৬ লাখের বেশি মানুষ উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

গত ২০১৪ সালের প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা শহর গাইবান্ধা থেকে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত বর্ধিত অবকাঠামো উদ্বোধন করেন। উদ্বোধনের তিন বছর অতিবাহিত হলেও আজও  ৫০ শয্যার কার্যক্রম চালু হয়নি। তবে গত এক বছর আগে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সেটির বর্ধিত ১৯ শয্যা চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না। এখনও ৩১ শয্যার মধ্যে হাসপাতালের সেবা কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুস সামাদ, আবেদুর রহমান ও সরকার আমিন জানান, ‘হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসা না নিয়েই বাড়িতে ফিরতে হচ্ছে রোগীদের। এছাড়া মুমূর্ষু রোগীরা জীবন বাঁচার তাগিদে শয্যা না থাকায় ফ্লোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।’

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, ‘সিভিল সার্জন অফিসে ১৯ শয্যা চালু করার বরাদ্দপত্র মিললেও তা আমার কাছে হস্তগত হয়নি। ফলে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালু করার জন্য সরবরাহকৃত বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে।’

তিনি আরও জানান, ‘হাসপাতালের ৫০ শয্যার কার্যক্রমের উদ্ধোধন হয়েছে ঠিকেই কিন্তু প্রয়োজনীয় জনবলের কারণে চালু করা সম্ভব হয়নি। তবে ৫০ শয্যা চালুর জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা আছে। বরাদ্দ পাওয়া গেলে ৫০ শয্যার কার্যক্রম চালু করা হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম