এমপি লিটন হত্যার ঘটনায় মামলা, আটক আরও ১৪

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১০:৪৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১০:৪৩

আটক দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রবিবার রাত পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকুলী।

মামলায় অজ্ঞাত ৪/৫ জনকে আসামি দেখানো হয়েছে। এরআগে রবিবার রাত ৮টার দিকে তিনি এক পাতার একটি এজাহার সুন্দরগঞ্জ থানার (ওসি) মো. আতিয়ার রহমানের কাছে দায়ের করেন।

এদিকে, মামলার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আরও ১৪ জনকে আটক করেছে। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত লিটন হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩২ জনকে আটক করা হয়। রবিবার দুপুর পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকুলী বাদী হয়ে এজাহার দায়ের করেন। পরে এজাহারের কিছু প্রক্রিয়া শেষে রাতেই মামলা দায়ের করা হয়।’

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মামলার আগে ১৮ জন ও মামলার পরে অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছে হত্যার ঘটনার তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো যাচ্ছেনা। হত্যার সঙ্গে জড়িত মূল হোতাসহ দুর্বৃত্তদের আটক করতে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে। ’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম