মিঠাপুকুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রংপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১১:০৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১১:০৩

বন্দুকযুদ্ধ রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাহাত (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত যুবকের নামে হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। এ সময় একটি ওয়ান সুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার বালুয়া মাছিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে রাহাতকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য এসআই স্বপনের নেতৃত্বে একদল পুলিশ মিঠাপুকুরের ভেলুয়ার ব্রিজ এলাকায় য়ায়। রাত ২টার দিকে সেখানে পৌঁছলে রাহাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে রাহাত গুলিবিদ্ধ নিহত হয়। এ সময় এসআই স্বপন ও এক পুলিশ সদস্য আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশ সোমবার ভোরে এসে এক যুবকের লাশ হাসপাতালের ডেড হাউজে রেখে গেছে। যুবকটির পড়নে জিন্সের প্যান্ট এবং প্যান্টের ওপর লুঙ্গি পড়া রয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক