এমপি লিটন হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল চলছে

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১১:৪০আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১১:৪০

গাইবান্ধা জেলা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ডাকে সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতার দুপুর ১২টা পর্যন্ত চলবে।

হরতাল চলাকালে এলাকার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সড়ক ও রেলপথে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া হরতাল চলাকালে সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহরগামী একটি লোকাল ট্রেন বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে বিক্ষোভ করেছে হরতাল সমথর্করা। এদিকে, হরতালকে কেন্দ্র করে পুরা সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে।

বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমছ উদ্দিন বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটনের লাশ দাফনের পরে তার হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম