এমপি লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে তিন দিনের শোক ঘোষণা

গাইবান্ধা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ১০:১৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১০:১৯

গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা ঘটনার প্রতিবাদে সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক কর্মসূচির ঘোষণা করেছে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সোমবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া তিন দিনের শোক কর্মসূচির মধ্যে রয়েছে- দলীয় পতাকা অর্ধনির্মিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও দোয়া-মাহফিল। এছাড়া মঙ্গলবার দুপুরে বিক্ষোভ শেষে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এমপি লিটন হত্যাকান্ডের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও জানান, ‘মঙ্গলবার সকাল থেকে গোটা সুন্দরগঞ্জ উপজেলায় শোক কর্মসূচি পালন শুরু হয়েছে। এছাড়া লিটনের হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও তাদের সব্বোর্চ শাস্তির দাবিতে দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুত্বর আহত হন এমপি লিটন। পরে এমপি লিটনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। গত সোমবার বাদ আসর নিজ বাড়ি চত্ত্বর সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম