মহেশখালীতে অস্ত্রের কারখানা: ২২ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৭, ১৯:১৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৯:৫২

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র কারখানা থেকে উদ্ধার করা অস্ত্র কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানা থেকে দেশীয় তৈরি ২২টি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় অস্ত্র তৈরির সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত মহেশখালী উপজেলার বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন, বড় মহেশখালী ইউনিয়নের মহিষের ডেইল এলাকার মৃত আজম উল্লাহর পুত্র আবদুল মাবুদ (৪০) ও একই ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার কবির আহমদের পুত্র আবু তাহের (৪২)।

উদ্ধার করা ২২টি অস্ত্রের মধ্যে রয়েছে, ১৪টি এক নলা বন্দুক, ৬টি ওয়ান শ্যুটার গান, একটি থ্রি কোয়ার্টার বন্দুক ও ১ টি দেশীয় রাইফেল। এছাড়াও ২২ রাউন্ড গুলি, ড্রিল মেশিন, বন্দুকের পাইপ,প্লায়ার্স, ব্লেড, এয়ার মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর পাহাড়তলীতে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রের কারখানা থেকে দুজন মেকানিককে আটক সহ এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয় ।’

তিনি বলেন, ‘এসব অস্ত্র ডাকাত, রোহিঙ্গা ও জলদস্যুদের কাছে বিক্রি করা হতো।এর আগেও আবদুল মাবুদ আটক হয়ে কারাগারে ছিল। সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে আবারও তিনি একই কাজে লিপ্ত হন। এব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।’

এপিএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম