সাঁওতাল পল্লীতে হামলার প্রতিবাদে ১৫ ও ১৭ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ

রংপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৭, ১৩:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৩:৪৮

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা আগামী ১৫ জানুয়ারি রংপুর ও ১৭ জানুয়ারি রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় আদিবাসী পরিষদ। সাঁওতাল পল্লীতে হামলার প্রতিবাদে রংপুর জেলা প্রশাসন বিভাগীয় সমাবেশ করার অনুমতি না দেওয়ায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছে আদিবাসীদের সংগঠনটি।
রংপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, গাইবান্ধার গোবিন্দগজ্ঞে সাঁওতাল পল্লীতে হামলা, আগুন লাগানো, মালামাল লুট ও তিন সাঁওতালকে গুলি করে হত্যার প্রতিবাদে ১০ দফা দাবিতে আজ শনিবার (৭ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দেয় জাতীয় আদিবাসী পরিষদ। এই সমাবেশের অনুমতি চেয়ে ১১ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও জেলা প্রশাসন এই সমাবেশের অনুমতি দেয়নি। এর মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এসময় তিনি বলেন, ‘গত বছর ৬ নভেম্বর গোবিন্দগজ্ঞ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের সাঁওতালদের ওপর যে তাণ্ডব চালানো হয়েছিল, দুই মাস অতিবাহিত হওয়ার পরেও সে ঘটনার মূল হোতা স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যানসহ সন্ত্রাসীদের কাউকেই গ্রেফতার করা হয়নি। উল্টো সাঁওতাল ও গরীব বাঙালি কৃষকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।’
পুলিশ চিহ্নিত অপরাধীদের গ্রেফতার না করে সাঁওতালদের বাড়িতে তল্লাশী চালাচ্ছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘নিরীহ সাঁওতালরা যেন আদালতে হাজির হয়ে জামিন নিতে না পারে সেজন্য সন্ত্রাসীরা রাস্তাঘাটে পাহারা বসিয়েছে। দুই মাস ধরে সাঁওতালরা এখনও খোলা আকাশের নিচে মানববেতর অবস্থায় দিন কাটাচ্ছে। স্কুল পুড়িয়ে দেওয়ায় সাঁওতালদের ছেলে-মেয়েদের লেখাপড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, গত ২৩ ডিসেম্বর সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে তার কাছে ১০ দফা দাবির স্মারকলিপি দেওয়া হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ২৮ ডিসেম্বরের পরে ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার কথা বলেন তিনি। এরপর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেতুমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেননি।
রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘এবার আমরা বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি ফিলিমন বাস্কে, সিপিবি নেতা শাহাদত হোসেন, ওয়ার্কাস পার্টির নেতা নজরুল ইসলাম হাক্কানী ছাড়াও সাঁওতাল পল্লীতে পুলিশের গুলিতে নিহতদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর রেলসেতু থেকে বাঁশ অপসারণ

সুন্দরগঞ্জের সব রাজনৈতিক হত্যাকাণ্ডেই জামায়াত জড়িত!

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের