বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর রেলসেতু থেকে বাঁশ অপসারণ

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৭, ১১:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১১:৪৩

রেল লাইনে বাঁশ অবশেষে সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলরুটে মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়নের ২০৬ নম্বর মনু রেলসেতুর কাঠের স্লিপারের মাঝে লাগানো বাঁশ অপসারণ করা হয়েছে। একই সঙ্গে অকেজো স্লিপারগুলো বদলে নতুন স্লিপার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে গত ২ জানুয়ারি অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউনে 'এবার রেললাইনের স্লিপারে বাঁশ' শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এরপরই কর্তৃপক্ষ এ উদ্যোগ নিলো।

হবিগঞ্জ লস্করপুর থেকে কুলাউড়ার টিলাগাঁও রেলস্টেশন এলাকার দায়িত্বে থাকা বাংলাদেশ রেলওয়ের শ্রীমঙ্গল কার্যালয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আলী আজম বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন। রেল লাইনে বাঁশ

রেলওয়ে সূত্রে জানা গেছে, মনু নদের ওপর স্থাপিত এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার। এই সেতু দিয়ে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। সেতুতে রেললাইনে ২০৮টি কাঠের স্লিপার বসানো রয়েছে। এর মধ্যে বেশ কিছু স্লিপার নষ্ট। অনেক স্লিপারের নাট-বল্টু খুলে পড়ে গেছে। এসব স্লিপার যাতে স্থানচ্যুত না হয়, সেজন্য এর ওপর ফালি করা বাঁশ পেরেক লাগিয়ে রাখা হয়।

আরও পড়ুন- 

লিটন হত্যা নিয়ে যা ভাবেন পৌর মেয়র

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী