গোয়েন্দা কর্মকর্তার হাতে নারী সাক্ষী লাঞ্ছনার অভিযোগ

খুলনা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ০৩:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ০৩:৫৬

খুলনা খুলনা মহানগর ডিবি কার্যালয়ে সাক্ষ্য দিতে গিয়ে শিউলি হাসান নামে এক নারী সাক্ষী গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার ২৩ নম্বর রোডের বাসিন্দা শিউলি হাসান শনিবার খুলনা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। শনিবার দুপুরে নগরীর খালিশপুরের ডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শিউলী হাসান জানান, এক বছর আগে নগরীর খালিশপুরে তার ভাই রাজু হোসেনকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। এ ঘটনায় শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি, তার স্বামী মেহেদী হাসান ও তার পিতা আব্দুল হালিম খালিশপুর ডিবি কার্যালয়ে সাক্ষ্য দিতে করতে যান। সেখানে পৌঁছাতে তাদের মিনিট দশেক দেরি হওয়ায় শিউলি হাসানের সঙ্গে দুর্ব্যবহার  করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান কবির। এক পর্যায়ে তিনি তাকে অশ্লীল ভাষায় গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে গোয়েন্দা কর্মকর্তা শাহজাহান কবির তাকে ধাক্কা দিয়ে ডিবি কার্যালয়ের ভেতরে নিয়ে যান। তার কাছে থাকা মোবাইল ফোন এ সময় পড়ে গিয়ে ভেঙ্গে যায়। এমনকি শাহজাহান কবির তার স্বামী ও পিতাকে ডিবি কার্যালয়ে এক ঘণ্টা আটকে করে রাখেন। পরে তারা ক্ষমা চেয়ে পুলিশের কাছ থেকে ছাড়া পান।
শিউলি হাসান আরও অভিযোগ করেন, এ ঘটনা সাংবাদিকদের জানালে তাকে ও তার স্বামীকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এসআই শাহজাহান কবির।

এ বিষয়ে এসআই  শাহজাহান কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শিউলি হাসানের অভিযোগ সত্য নয়। তার ‘মাথায় সমস্যা’ রয়েছে। ঘটনার সময় তার স্বামী ও পিতাও ছিলেন। তাকে লাঞ্ছিত করার মতো কোনও ঘটনা ঘটেনি। তবে সামান্য তর্ক ঘটেছে।’’

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) কামরুল ইসলাম বলেন, ‘ডিবি কার্যালয়ে কোনও সাক্ষীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি। ওই নারীর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

এপিএইচ/
আরও পড়ুন:  ৩ বছরে বেশিরভাগ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম