হুর-পরির লোভ দেখিয়ে তরুণদের বিপথগামী করছে জঙ্গিরা: আরএমপি কমিশনার

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ০৫:২৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ০৫:২৮

মাদকবিরোধী সভায় বক্তব্য রাখছেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম জঙ্গিদের কোনও ধর্ম নেই। সব ধর্মই শান্তি-শৃঙ্খলার কথা বলে। কিন্তু জঙ্গিরা সমাজে অশান্তি সৃষ্টি করছে। তারা কোনও ধর্মই মানে না। হুর-পরিদের লোভ দেখিয়ে তারা তরুণদের বিপথগামী করছে।

শনিবার বিকেলে রাজশাহীর চরখিদিরপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী এক মতবিনিময় সভায় এ বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

মধ্যচর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সভায় আরএমপির উপ-কমিশনার (পূর্ব) আমির জাফরের সভাপতিত্বে শফিকুল ইসলাম আরও বলেন, ‘মাদক ব্যবসায়ীরা সমাজের কীট। একজন মাদক ব্যবসায়ী যতজনের কাছে মাদক বিক্রি করে,ততোজনের পরিবার ধ্বংস হয়ে যায়।’ তাই মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য তিনি মাদক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘মাদক ব্যবসা ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাদের শোধরানোর সুযোগ দেওয়া হবে। তা নাহলে এই চরের মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান জোরদার করা হবে। ধরা পড়লে কোনও মাদক ব্যবসায়ী যাতে সহজে ছাড়া না পায়, সেই ব্যবস্থা করা হবে।’

সভায় আরএমপির উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী, আবদুর রশিদ, আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম, মতিহার থানার ওসি হুমায়ুন কবীর, মতিহার থানা কমিউনিটি পুলিশের সভাপতি ডা. আবদুল মান্নান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

এপিএইচ/
আরও পড়ুন: 

গুলশান হামলা তদন্তে আর তথ্যের দরকার নাই: আইজিপি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম