খালেদার জেলে যাওয়ার অপেক্ষায় আছি: এরশাদ

রংপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৫:৪৭

রংপুরে সাংবাদিকদের সঙ্গে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সিদ্ধান্ত মানা না মানায় কিছুই যায় আসে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, শুনতে পাচ্ছি খালেদা জিয়াও জেলে যাচ্ছেন, আমি এখন সেই দিনের অপেক্ষায় আছি।

তিনি আজ সোমবার দুপুরে রংপুর নগরীর পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

এরশাদ বলেন, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির দেওয়া সিদ্ধান্ত বিএনপির মানা না মানা নিয়ে কিছুই যায় আসে না। সরকার যে সিদ্ধান্ত দেবে আর তাতে যদি আমরা সমর্থন দেই সেটাই চূড়ান্ত হবে। কারণ, বিএনপির অবস্থা এখন খুবই করুণ। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে গেছে। তাই তাদের রাষ্ট্রপতির সিদ্ধান্ত মানা না মানায় এখন আর কিছুই যায় আসে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা কালে আমার প্রতি চরম অবিচার করেছে। একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। কিন্তু মহান আল্লাহতায়ালা যে আছেন এখন তার প্রমাণ পাচ্ছি। এখন খালেদা জিয়াও আদালতে যাচ্ছেন এবং শুনছি উনি জেলে যাবেন। আমিও সে দিনের অপেক্ষায় আছি।

এরশাদ জাতীয় সংসদের সব সংসদ সদস্যের নিরাপত্তা দাবি করে বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, ‘ যেভাবে প্রকাশ্যেই গুলি করে এমপি লিটনকে হত্যা করা হলো তারপরে এমপিদের নিরাপত্তা কোথায়। সে কারণে সব এমপির প্রটেকশন (নিরাপত্তা) দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাই।’

এর আগে, ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি নগরীর দর্শনা এলাকার পল্লীনিবাস বাসায় এসে পৌঁছালে দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

এ সময় মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপা সভাপতি মোফাজ্জল মাস্টারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/টিএন/

আরও পড়ুন: জিয়ানগর উপজেলা এখন ‘ইন্দুরকানী’

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী