সিলেটে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামির জামিন

সিলেট প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৭, ০৭:২১আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৭:২৭

আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় হত্যাচেষ্টা মামলার এক জঙ্গি আসামিকে জামিন দিয়েছেন সিলেটের একটি আদালত। বুধবার (১১ জানুয়ারি) সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. মাহফুজুর রহমান ভূঞা এই জামিন আবেদন মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। জামিনপ্রাপ্ত আসামি আবু উবায়দা ওরফে হারুন সিলেট কারাগারে আটক রয়েছে। তার জামিনের কাগজপত্র আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালেতর বিশেষ পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী জামিন মঞ্জুরের খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার আসামী জঙ্গি আবু উবায়দা হারুন জামিন পেয়েছে।
আদালত সূত্র জানায়, এ মামলার মোট ৬ আসামির মধ্যে মুফতি হান্নান ও আবু সাঈদ কারাগারে রয়েছে। মামলাটির অন্য চার আসামি আবু উবায়দা, ডা. আরিফ মমতাজ রিফা, মাসুদ আহমদ শাকিল ও শেখ শাহজাহান জামিনে ছিল। শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ওই মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর আবু উবায়দা হারুন ও শাকিল আদালতে হাজির হয়নি। এ কারণে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এদিন আবু উবায়দা হারুন অন্য মামলায় কারাগারে থাকায় এ মামলায় হাজিরা দিতে পারেনি মর্মে আদালতে কারণ দর্শান তার কৌশলী। কিন্তু আদালত এই কারণ যৌক্তিক বিবেচনায় না নিয়ে তার জামিন বাতিল করে।
পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় (ফৌজদারি বিবিধ-৪০৮৮৫/১৬) জামিন পায় আবু উবায়দা হারুন। কিন্তু হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গত বছরের ৩০ ডিসেম্বর তাকে দায়রা ১২৫৭/১৩ মামলয় গ্রেফতার দেখানো হয়। বুধবার (১১ জানুয়ারি) এ মামলায় জামিন দেওয়া হয় আসামি আবু উবায়দা হারুনকে।
প্রসঙ্গত, হরকাতুল জিহাদের জঙ্গিরা জনসভায় বোমা মেরে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ফাজিল চিশতে ডা. আরিফ আহমদ রিফার বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুই জঙ্গি মারা যায়। শেখ হাসিনাকে হত্যাচেষ্টার পরিকল্পনাও ভেস্তে যায়। এ ঘটনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২২ জনের স্বাক্ষ নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আদালতের পেশকার মিজানুর রহমান।

আরও পড়ুন-

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ফের প্রধানমন্ত্রীর আহ্বান

চার প্রস্তাবনায় না থাকলেও সার্চ কমিটিতেই সায় দিয়েছে আ. লীগ



/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম