কর্মচারীর ওপর হামলা: কমলগঞ্জে কুরমা চা বাগানে কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৭, ১৭:০৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১১:২০

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানের এক কর্মচারীকে মারধর করার প্রতিবাদে আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাতটা থেকে চা বাগান কর্মচারী ও চা শ্রমিকরা কর্মবিবরতি পালন করেছে। পরে স্থানীয় উপজেলা চেয়ারম্যানে একটি বৈঠক করে ঘটনার সমাধানের আশ্বাস দিলে বেলা সোয়া ১২টায় র্কমবিরতি প্রত্যাহার করে। ওই চা বাগানের পঞ্চায়েত নেতা ও চা বাগানের ব্যবস্থাপক এ ঘটনা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নায়েক পাশী ও সম্পাদক দীলিপ পাইনকা বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কুরমা চা বাগানের আব্দুল আহাদ, সফর আলী, জহুর মিয়া ও জহির মিয়ার নেতৃত্বে একদল লোক কুরমা চা বাগানের জলাধার থেকে অবৈধভাবে মাছ নিধন করতে আসে। কুরমা চা বাগান কর্মচারী রবীন্দ্র পাল তাতে আপত্তি জানালে তারা গালিগালাজ করে চলে যায়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ওই ব্যক্তিরাই হামলা চালায় রবীন্দ্র পালের ওপর। পরে চা শ্রমিকরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় রবীন্দ্র পালের ভাই সুমন পাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। হামলাকারীদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার সকাল সাতটা থেকে কুরমা ও ফাঁড়ি বাঘাছড়া চা বাগানের ৩১ জন কর্মচারী কর্মবিরতি পালন শুরু করে। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কুরমা ও বাঘাছড়া চা বাগানের ১,৪৫৬ জন নিবন্ধিত চা শ্রমিক।
আক্রান্ত চা বাগান র্কমচারী রবীন্দ্র পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হামলাকারীরা এক প্রভাবশালীর ছত্রছায়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’ তবে অভিযুক্ত প্রধান হামলাকারী আব্দুল আহাদ বলেন, ‘আমরা কোনও হামলা করিনি। বরং আমিই হামলার শিকার হয়েছি।’
চা বাগানের শ্রমিকদের কর্মবিরতির খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে চা বাগান র্কতৃপক্ষ ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। এর প্রেক্ষিতে বেলা ১২টার দিকে কাজে যোগ দেয় শ্রমিকরা।
কুরমা চা বাগানের ব্যবস্থাপক শাহাদাৎ নূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় কুরমা চা বাগানে সব পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে।’
/টিআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ