মানিকগঞ্জে ব্রিটিশ টাওয়ার হ্যামলেটসের স্পিকার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ০৩:১১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০৩:১৭

টাওয়ার হ্যামলেটসের স্পিকার খালেস উদ্দিন আহমেদকে সম্মাননা প্রদান মানিকগঞ্জের মাদার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রিটিশ ফার্স্ট সিটিজেন অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার বাংলাদেশি বংশোদ্ভুত খালেস উদ্দিন আহমেদ।
এই উপলক্ষে শনিবার দুপুরে রাওয়ান বিন রমজান ক্যাডেট স্কুল মিলনায়তনে মাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফার্স্ট সিটিজেন অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার খালেস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র  রমজান আলী, মাদার ফাউন্ডেশনের লন্ডন শাখার ভাইস প্রেসিডেন্ট মাছুদুল ইসলাম রুহুল, সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি খালেস উদ্দিন আহমেদ বলেন, ‘যে কোনও দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে। প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ নিশ্চিত করলে সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়।’
তিনি বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের রশনারা আলী, টিউলিপ সিদ্দিকী ও রূপা হক এই তিন নারী এমপি রয়েছেন। এটি নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য বড় গৌরব।’ মাদার ফাউন্ডেশনকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

এপিএইচ/

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে আরও দুই নতুন পরিচালক

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম