বিয়ের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছোড়ায় ভেড়ামারা পৌর মেয়রকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ২২:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২২:৫৬

বিয়ের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছোড়ায় ভেড়ামারা পৌর মেয়রকে শোকজ বিয়ের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছোড়ায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানাকে শোকজ করেছেন জেলা প্রশাসক। সরকারি বিধি অমান্য করে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শর্টগানের গুলি ছুঁড়ে উল্লাস করার অভিযোগে এই শোকজ করা হয়। রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান স্বাক্ষরিত নোটিশটি মেয়রের কাছে পাঠানো হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, বিধি বহির্ভূতভাবে অস্ত্র ব্যবহার করায় কেন তার শর্টগানের লাইসেন্স বাতিল করা হবে না জনতে চেয়ে মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মেয়রকে শোকজের জবাব দিতে হবে। যথাযথ জবাব দিতে না পারলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা ভাইজির বিয়ের অনুষ্ঠানে গুলি ছোঁড়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম